https://www.jac-recruitment.sg/?source=google.com

আশুগঞ্জে দুই ইউপি চেয়ারম্যানের বাকবিতন্ডা থেকে সংঘর্ষ, পণ্ড ফুটবল টূর্ণামেন্ট

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১২ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 10:31 pm

আশুগঞ্জে দুই ইউপি চেয়ারম্যানের বাকবিতন্ডা থেকে সংঘর্ষ, পণ্ড ফুটবল টূর্ণামেন্ট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বয়স বাছাই নিয়ে দুই ইউপি চেয়ারম্যানের বাকবিতন্ডায় থেকে উভয়পক্ষের সংঘর্ষে পন্ড হয়ে গেছে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ফলে টূর্ণামেন্টের সকল খেলা স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলার তাপ বিদ্যুৎ কেন্দ্র মাঠে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানা যায়, বিকেলে অনুর্ধ্ব-১৭ (বালক) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল করিম খান সাজু।

টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে উদ্বোধনী দিনে চরচারতলা ইউনিয়ন বনাম দূর্গাপুর ইউনিয়ন ও আশুগঞ্জ সদর ইউনিয়ন বনাম শরীফপুর ইউনিয়নের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু উদ্বোধনের পর খেলা শুরুর আগেই বয়স যাচাই করে চরচারতলা ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নের খেলোয়াড় নির্বাচন নিয়ে দু-পক্ষ দ্বন্ধে জড়িয়ে পরে। এক পর্যায়ে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল মিয়া বাকবিতন্ডায় লিপ্ত হয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও আশুগঞ্জ থানার ইন্সপেক্টরের (তদন্ত) সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহুর্তের মাঝেই উভয় পক্ষের হাতাহাতি ও চেয়ার ছুড়াছুড়িতে রনক্ষেত্রে পরিণত হয় পুরো খেলার মাঠ। পরে পুলিশ লাঠিচার্জ করে আধা ঘণ্টা চেষ্ট চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে চরচারতলা ইউনিয়ন ও শরীফপুর ইউনিয়নের খেলোয়াড়রা খেলার উপযুক্ত পরিবেশ নেই দাবি করে মাঠ ত্যাগ করে। পরে বাধ্য হয়ে টূর্ণামেন্টের সকল খেলা স্থগিত ঘোষণা করেন ইউএনও।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, বয়স নিয়ে বাকবিতন্ডা থেকে চেয়ার ছুড়াছুড়ি হয়েছে। এতে পন্ড হয়ে যায় ফুটবল টুর্নামেন্ট। সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল

Facebook Comments Box

Posted ১০:৩১ পিএম | শুক্রবার, ১২ জুলাই ২০২৪

dainiksarod |