জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২১ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 8:10 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটো রিকশাকে কাভার্ড ভ্যান চাপায় এক শিশুসহ ৪জন নিহত হয়েছেন। সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনায় ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭), একই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানী (৮), উপজেলার পানিশ্বরের সাখাইতি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. আসকর মিয়া (৬০) ও আখাউড়ার উজ্জ্বল (৩৫)। 
বিষয়টি নিশ্চিত করেছেন করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজি চালিত অটো রিকশা যাত্রী নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে দুইজন পুরুষ ও এক শিশু নিহত হয়। আহত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি বলে
Posted ৮:১০ পিএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya