আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা সিএনজির উপর উঠিয়ে দিল ডাম্প ট্রাক, প্রাণ গেল দুই যাত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : ৮:৫৯ অপরাহ্ণ

আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা সিএনজির উপর উঠিয়ে দিল ডাম্প ট্রাক, প্রাণ গেল দুই যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশার উপর ট্রাক উঠিয়ে দেওয়ায় মো. আ. রহমান (৫৫) ও ইকবাল হোসেন (৩২) নামে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর)  সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বগইর মুজাহিদ পেট্রোল পাম্পের সামনে এই ঘটনা ঘটে। নিহত আ. রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে সোনাসার গ্রামের আ. খালেকের ছেলে এবং ইকবাল হোসেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আনসার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, পেট্রোল পাম্পের সামনে সিএনজি চালিত অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। এসময় ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে সিএনজির উপর তুলিয়া দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান।
তিনি আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

Facebook Comments Box

Posted ৮:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

dainiksarod |