স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:24 pm
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে উপজেলা শহরের সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় ও রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সচেতনতা মুলক কর্মশালা করা হয়। এই কর্মশালার উদ্যোক্তা ছিলেন ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার আবাসিক চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ।
সকাল সাড়ে ১০টায় প্রথমে সরকারী হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সোহেলসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বেলা সাড়ে ১১টায় রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক কর্মশালা লিফলেট বিতরন ও প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক কামাল আহমেদসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট ও ঔষধ বিতরণ করা হয়। এরমধ্যে প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১০ হাজার প্যারাসিটামল, ৩ হাজার গ্যাস্টিক ট্যাবলেট ও ১ হাজার ওরস্যালাইন সরবরাহ করা হয়।
এ প্রধান অতিথির বক্তব্যে ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, ‘সম্প্রতি আশুগঞ্জে ডেঙ্গুর পাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। উপজেলায় এডিস মশার বিস্তার রোধে ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে এই কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রথম দিনে উপজেলা শহরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
Posted ১০:২৪ পিএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya