জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 8:01 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়৷ পরে ৩ ঘন্টা পর বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন এনে যুক্ত করা হলে ট্রেনটি ছেড়ে যায়। এর ফলে রেলওয়ের পূর্বাঞ্চলের আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার (১৮ মে) দুপুর পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
তালশহর রেলওয়ে স্টেশনের মাস্টার এস. এম. নাজমুল হাসান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে ছাড়ার কথা থাকলেও এক ঘন্টা বিলম্বে দুপুর দেড়টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর তালশহর স্টেশনের আউটারে এসে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিতে যুক্ত করলে বিকেল ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে করে আপ-ডাউন লাইনে আবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
Posted ৮:০১ পিএম | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya