স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:40 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিদ কেটে ঘরে ডুকে মা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন, মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ জানান, মনির মিয়ার ইটভাটা শ্রমিক। গ্রামের অন্যান্য বাড়িঘর থেকে মনির মিয়ার বাড়িটি কিছুটা নীরব এলাকায় আলাদা জমিতে। সেখানে ৪ চালা টিনের ঘর ও মেঝে কাচা অবস্থায় আছে। ইট তৈরির মৌসুম থাকায় সে ইটভাটায় রয়েছে। বাড়িতে শুধু তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। গত রাতে কোন এক সময় তার ঘরের সিদ কেটে ঘরে ডুকে মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দূর্বৃত্তরা। পরে সকালে এলাকাবাসীর খবর পেতে এসে দেখি তিনজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। তাদের দ্রুত স্থানীয়দের দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ঘরের সিদ কেটে ডুকে তাদের কোপালেও ঘরের কোন জিনিস নেয়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আমরা পুলিশকে খবর দিয়েছি।
এই বিষয়ে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত পেলে বলা যাবে।
Posted ৮:৪০ পিএম | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya