শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:39 pm

আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাচারকালে ট্রাক থেকে ১৬ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হোটেল রাজমণির সামনে অভিযান চালিয়ে ট্রাক থেকে গাঁজা উদ্ধার হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গাছাবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে
মো. সোহাগ (২৪) ও পঞ্চগড় জেলা সদরের বশুনিয়া লাড়ার ফয়জুল ইসলামের ছেলে মো. মানিক(২৩)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজমনী হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী একটি মিনি ট্রাকে তল্লাশী করে হয়। তল্লাশিকালে ট্রাকের মধ্যে বাঁশের নিচে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ০৩ টি বান্ডিল কস্টেপে মোড়ানো মোট ১৬ কেজি ১০০গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |