আর্জেন্টিনাকে আগাম শুভেচ্ছা জানিয়ে আখাউড়ায় সমর্থকদের মিছিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : ৯:০০ অপরাহ্ণ

আর্জেন্টিনাকে আগাম শুভেচ্ছা জানিয়ে আখাউড়ায় সমর্থকদের মিছিল

ফাইনালের মাধ্যমে শেষ হচ্ছে ২০২২ বিশ্বকাপের আসর। ফাইনালে উঠায় মাত্র বিশ্বকাপ ফুটবল জয়ে আর মাত্র একটি ধাপ বাকি মেসির আর্জেন্টিনা।জয়ী হলে শেষ হবে ৩৬ বছরের প্রতিক্ষা। এই ফাইনালের আগে আর্জেন্টিনাকে আগাম শুভেচ্ছা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিছিল করেছে সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বেড় হয়ে রাধানগর, লাল বাজার, রেলওয়ে স্টেশন, সড়ক বাজার হয়ে আবার কলেজ প্রাঙ্গণ গিয়ে শেষ হয়।
এদিকে বিশ্বকাপকে কেন্দ্র করে আখাউড়া উপজেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। শহর থেকে গ্রামে বাড়ির ছাদে শোভা পাচ্ছে আর্জেন্টিনার আকাশী-নীল পতাকা। এর বাইরে ফার্ন্স, ব্রাজিল, জার্মানি ও সৌদি আরবের পতাকাও চোখে পড়ে। আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মিছিলে আসা আর্জেন্টাইন সমর্থক পৌর কাউন্সিল শিপন হায়দার বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে অংশ নিচ্ছে। তাই এই ম্যাচকে স্বাগত জানিয়ে আমরা আর্জেন্টিনা সমর্থকরা মিছিল বের করেছি। এর আগে থেকেই আমাদের শহর সেজেছে বিশ্বকাপের আমেজে। আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে খুব করে চাই এবার মেসির হাতেই উঠুক বিশ্বকাপ।
আর্জেন্টিনার সমর্থক শাহীন কবির ও মোবারক হোসেন জীবন বলেন, আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল খেলায় যেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় সে জন্য আমরা আর্জেন্টিনার সাফল্য ও জয় কামনা করে এলাকায় আনন্দ শোভাযাত্রা করেছি। এছাড়া ক্যাপ্টেন লিওনেল মেসি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়বেন এই প্রত্যাশা করছি।

আর্জেন্টিনা সমর্থক আখাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু বলেন, ফুটবল বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও জার্মানির কাছে হেরে ফিরে আসতে হয়েছে। এরপর কোপা আমেরিকা ও ফিনালিসিমায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া টানা ৩৬ ম্যাচে নেই হারার রেকর্ড। তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বেন আমাদের প্রিয় মেসির আর্জেন্টিনা।

Facebook Comments Box

Posted ৯:০০ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

dainiksarod |