শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আমেরিকা যাওয়া হলো না রনি’র, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:27 pm

আমেরিকা যাওয়া হলো না রনি’র, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রনি (৩৭) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার নূরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মেহেদী হাসান রনি ওই এলাকার আব্দুল মান্নান শাহ’র ছেলে। তিনি একজন মৎস ব্যবসায়ী ছিলেন।

মারা যাওয়া রনি’র শ্যালক হাসান মাহমুদ পারভেজ জানান, আমার একমাত্র ভগ্নিপতি মেহেদী হাসান রনি। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তার মাছ চাষের পুকুরের মাঝে খুঁটি পুতে বৈদ্যুতিক লাইট ঝুলাতে যান। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারভেজ আরও জানান, গত তিন বছর আগে আমার একমাত্র বোনকে রনি বিয়ে করেন। তাদের সংসারে একবছরের একটি ছেলে রয়েছে। তার ভাই আমেরিকায় বসবাস করেন। আগামী আগস্ট মাসে তার ভাই দেশে আসার কথা ছিল। ভাইয়ের সাথে একমাস পর আমেরিকায় প্রবাসে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আমার বোনটি একা হয়ে গেল।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৭ পিএম | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

The Daily Sarod |