শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আবারও ব্রাহ্মণবাড়িয়ার কাছে হার, ব্যারিস্টার সুমন বললেন ‘পীরের মাইর শেষ রাইতে দিলো’

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:19 pm

আবারও ব্রাহ্মণবাড়িয়ার কাছে হার, ব্যারিস্টার সুমন বললেন ‘পীরের মাইর শেষ রাইতে দিলো’

এবারও প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হেরে গেলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাদশ। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলায় ব্যারিস্টার জাকির আহাম্মদ ফুটবল একাদশের কাছে ১-০ গোলে হেরে যান ব্যারিস্টার সুমনের ফুটবল দল। এর আগে, গত ১৭ জুন একই দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে পরাজিত হয় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফুটবল একাদশ।

উপজেলার লাউরফতেহপুর ফুটবল খেলার মাঠে ব্যারিস্টার জাকির আহম্মদ এর আয়োজনে লাখো দর্শকের সমাগমে টান টান উত্তেজনায় এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা উপভোগ করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে এক নজর দেখতে নবীনগর উপজেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে লাখো দর্শকের সমাগমে ম্যাচটি আরো উপভোগ্য ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠে।

সৌদিআরব প্রবাসী নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে খেলাটি শুভ উদ্বোধন করেন গনপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ ভূঁইয়া।

এসময়, উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, পায়রা সমুদ্রবন্দর উপসচিব আতিকুল ইসলাম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম প্রমূখ।

ব্যারিস্টার জাকির আহাম্মদ এর আয়োজনে দ্বিতীয় বারের মতো এমন একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহন করায় ব্যারিস্টার সুমনকে তিনি ধন্যবাদ জানান।

খেলা শেষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার বক্তব্যে বলেন, একটি অনলাইন টকশোতে আমাকে বলছিল আমার জিতবো। তখন আমি বলছিলাম পীরের মাইর শেষ রাইতে। নবীনগর শেষ সময়ে গোল দিয়ে সেই পীরের মাইর দেখাইছে৷ এসময় তিনি নবীনগরবাসীর আন্তরিকতার প্রশংসা করেন।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

The Daily Sarod |