স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১০ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আবারও পিছিয়েছে। আগামী ২৩ অক্টোবর সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এক পত্রে এই তথ্য জানান।
গত বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ২০ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এরআগে, গত ২৫ আগস্ট জেলা আওয়ামী লীগের এক বিশেষ সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ১৯ অক্টোবর আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছিলেন।
Posted ৯:২২ পিএম | সোমবার, ১০ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya