শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

আটক ইউপি সদস্যকে ছিনিয়ে নিতে মোবাইল কোর্টে হামলা, গুলি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:19 pm

আটক ইউপি সদস্যকে ছিনিয়ে নিতে মোবাইল কোর্টে হামলা, গুলি

আটক সাবেক যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্যকে ছিনিয়ে নিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলা হয়েছে। এতে কসবা থানার এক উপ-পরিদর্শক (এসআই)সহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন- কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, পুলিশের নায়ের আলী আজম, কনস্টেবল মাহবুবুল ও জয়রুপ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলম জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুপুর থেকে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কসবার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা আলমগীরসহ দু’জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে দণ্ড দিয়ে থানায় নিয়ে আসতে থাকে। এ অবস্থায় বিলঘর এলাকার পৌঁছালে গাড়ি বহরে হামলা হয়। আলমগীরকে ছাড়িয়ে নিতেই এ হামলা হয়েছে বলে অভিযোগ ইউএনও’র।

কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. মানিক মিয়া জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে বিস্তারিত কিছু জানেন না।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |