শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষন মামলার আসামী আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৫ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 10:14 pm

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় ধর্ষন মামলার আসামী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে পালানোর সময় রবিউল আলম শাওন (২৬) নামে এক যুবককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে চলতি বছরের ৬ মে ঢাকার হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে ফারজানা তাবাস্সুম নামে এক নারী মামলা করেছে। মামলা নং-০৯। আটক রবিউল আলম শাওন নরসিংদী জেলার শেখের চর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আখাউড়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে রবিউল আলম শাওন ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন। তার বিরুদ্ধে দেশত্যাগে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন না করে তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোরশেদ আলম।

এ ব্যপারে জানতে চাইরে হাতিরঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মো. মিজানুর রহমান বলেন, রবিউল আলম শাওনের বিরুদ্ধে ধর্ষন মামলা রয়েছে। আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | বুধবার, ০৫ অক্টোবর ২০২২

The Daily Sarod |