শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া সীমান্তে উদ্ধার হলো হুন্ডির প্রায় ১৬ লাখ টাকা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:29 pm

আখাউড়া সীমান্তে উদ্ধার হলো হুন্ডির প্রায় ১৬ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মুগড়া ইউনিয়নের বাউতলা এলাকা থেকে সীমান্ত পিলারের ৫০ গজ দূরে খোলা জায়গায় রাখা একটি ব্যাগে থাকা টাকা গুলো উদ্ধার করে জব্দ করেন।

এসময় অভিযানে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবির) গঙ্গাসাগর বিওপির কমান্ডার হাবিলদার মো. নাজির আহমেদ নেতৃত্ব দেন।

আখাউড়া চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন , আমাদের কাছে গোপন খবর আসে বাউতলা সীমান্ত দিয়ে বিকেলে বিপুল পরিমাণে হুন্ডির টাকা লেনদেন হবে। খবর পাওয়ার পর বাউতলা এলাকায় টহল জোরদার করা হয়। পরে সন্ধ্যার দিকে মালিক বিহীন অবস্থায় টাকাগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা।

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |