শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া বন্দর দিয়ে পদ্মা সেতু দেখতে আসলেন ৩৮ ভারতীয় ট্যুরিস্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২১ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:06 pm

আখাউড়া বন্দর দিয়ে পদ্মা সেতু দেখতে আসলেন ৩৮ ভারতীয় ট্যুরিস্ট

৩৮জন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছেন ঘুরতে। পদ্মসেতুসহ কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে প্রতিবেশি রাষ্ট্রে তাঁদের পা রাখা। এখানে আসতেই শূণ্য রেখায় অভ্যর্থনা পেয়ে তাঁরা বেশ উচ্ছাসিত। একটি ‘ভ্রমণসংস্থা’ এর মাধ্যমে সোমবার (২১ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেন। ভারতীয় পর্যটক দলটি ছয়দিনের ভ্রমণ শেষে একই পথ দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

মূলত বাংলাদেশে ভারতীয় পর্যটকদের আকর্ষণ করতেই স্থলবন্দরে আগতদের বিশেষ অভ্যর্থনা জানানোর মতো এ ধরণের উদ্যোগ নেওয়া হয়। ভারতের ত্রিপুরাস্থ বাংলাদেশ হাই কমিশন অফিস মূলত উদ্যোগটি গ্রহন করে। এরই অংশ হিসেবে হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশকে অবহিত করলে তাঁরা সেটি বাস্তবায়ন করে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, আগরতলা-ঢাকা-কলকাতা রুটে চলাচলকারি বিআরটিসি শ্যামলী বাসে করে ৩৮ জনের ভারতীয় দল বাংলাদেশে আসেন। এ সময় ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের পরিদর্শক (ইন্সপেক্টর) দীপক কুমার দাস ভারতীয় ওই প্রতিনিধি দলকে স্থলবন্দরে স্বাগত জানান। ইমিগ্রেশন পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দেওয়ান মোর্শেদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রবেশের পর ফুলেল শুভেচ্ছাসহ নানা দিকনির্দেশনা পেয়ে ভারতীয় নাগরিকরা বেশ আপ্লুত হয়ে পড়েন। বাংলাদেশ বেড়ানোর সময় ট্যুরিস্ট পুলিশ তাদেরকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করবেন।

প্রভাতী দাস নামের ভারতীয় এক ট্যুরিস্ট বলেন, ‘বাংলাদেশ সীমান্তে পা রাখতেই হাতে ফুল পেয়ে বেশ খুশি লাগছে। আমরা তো খুশি মনেই বেড়াতে যাচ্ছিলাম। আমরা আরো খুশি হলাম এমন আয়োজন দেখে।’

প্রায় একই ধরণের কথা বলেন দিশা সাহা। জানালেন, ভালো লাগছে। বাংলাদেশে পূর্ব পুরুষদের বাড়ি ছিলো। তবে সেটা কোথায় জানেন না। দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়ে ফুল হাতে থাকা ওই ভারতীয় নাগরিকও কথা বলার সময় ছিলেন বেশ হাস্যোজ্জ্বল।

ট্যুরিস্ট পুলিশ কুমিল্লা জোনের পরিদর্শক (ইন্সপেক্টর) দীপক কুমার দাস জানান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের নির্দেশে ভারতীয় পর্যটকদের আখাউড়া বন্দরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। যে কয়দিন তাঁরা থাকবে তাঁদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | সোমবার, ২১ নভেম্বর ২০২২

The Daily Sarod |