স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৩ জুলাই ২০২২
সর্বশেষ আপডেট : 8:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১-২০২২ অর্থ বছরে ১৪৮ কোটি টাকার মাছ রপ্তানি রয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, মোট ছয় হাজার ৩৭৬ মেট্রিক টন বরফায়িত মাছ রপ্তানি হয়।
সংবাদ সম্মেলেন জানানো হয়, আখাউড়ায় চাহিদার বেশি মাছ উৎপাদিত হয় যা বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের বিভিন্নস্থানেও বিক্রি হয়। আখাউড়ায় বছরে চার হাজার ৭২০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। তিন হাজার ৫৭৫ মেট্রিক টন মাছের চাহিদা মিটিয়ে এক হাজার এক হাজার ১৪৫ মেট্রিক টন উদ্বৃত্ত থেকে যায়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় এ সময় সংশ্লিষ্টরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলেন জানানো হয়, উপজেলায় নদীর সংখ্যা তিনটি, খালের সংখ্যা তিনটি, বিলের সংখ্যা ১৩টি, প্লাবন ভূমি আটটি, পুকুরের সংখ্যা দুই হাজার ৮৭টি। উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক হাজার ৪৩০টি, মৎস্যচাষী দুই হাজার ১০৭ জন।
সংবাদ সম্মেলনে সাংবাদিক দুলাল ঘোষ, কাজী মো. মফিকুল ইসলাম, জুটন বনিক, হান্নান খাদেম, নাসির উদ্দিন, বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মলনে সাতদিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় ইউএনও জানান, আখাউড়াকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Posted ৮:৩৪ পিএম | শনিবার, ২৩ জুলাই ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya