প্রিন্ট
বুধবার, ০১ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবরোধে ঘরে থাকা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সদস্য অ্যডভোকেট ঊম্মে শবনম মোস্তারী মৌসুমি।
আজ বুধবার সকাল থেকে দুপুরে পর্যন্ত আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায়, দুঃস্থ, নারী মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, রিক্সা চালক, চা বিক্রিতা, দিনমজুর সহ ২৫টি পরিবারের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাউল, ডাল, আলু, তেল, পেয়াজ ও সাবান পৌঁছে দেন।
এ সময় অ্যাডভোকেট ঊম্মে শবনম মোস্তারী মৌসুমি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়া, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন । এতে করে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন।
তিনি প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে করে কেউ কষ্ট না করেন। তিনি বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জামশেদ শাহ্ , ডেপুটি কমান্ডার বাহার মালদার, আখাউড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের আখাউড়া প্রতিনিধি, নাসির উদ্দীন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বাংলা টিভির আখাউড়া প্রতিনিধি, সাইফুল ইসলাম, মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি, মোশাররফ হোসেন, মাইটিভি আখাউড়া প্রতিনিধি, জালাল হোসেন মামুন, এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি, মোহাম্মদ আবির, দৈনিক প্রতিদিনের চিত্রের আখাউড়া প্রতিনিধি, অমিত হাসান অপু প্রমূখ ।
Posted ১০:১৮ পিএম | বুধবার, ০১ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya