শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব, প্রত্যাখান করায় ছুরিকাঘাত 

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:10 pm

আখাউড়ায় সপ্তম শ্রেণির স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব, প্রত্যাখান করায় ছুরিকাঘাত 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রেমে প্রত্যাখান করায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করেছে এক বখাটে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার মোগড়া এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এই ঘটনায় মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে আহত ছাত্রীর পিতা বাদী হয়ে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের সানু মিয়ার ছেলে শামীম মিয়া (২০)সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে

ভূক্তভোগির পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, শামীম মিয়া গত ১৫/২০ দিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম মিয়া ও তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীর পথরোধ করে। তারা তার হাত ধরে টানাটানি করতে থাকে। ওই ছাত্রী প্রতিবাদ করলে শামীম মিয়া ছুরি দিয়ে তার বাম হাতে আঘাত করে। এসময় ওই ছাত্রীর চিৎকার শুনে পথচারিরা এগিয়ে আসলে ওই যুবকরা দৌড়ে পালিয়ে যায়। পরে রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়।

থানায় অভিযোগের বাদি স্কুল ছাত্রীর বাবা বলেন, বখাটে শামীম আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতো। আজকে স্কুল থেকে ফেরার পথে সড়কে আমার মেয়ের পথ অবরোধ করে আপত্তিকর প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমার মেয়েকে ধারালো ছুরি দিয়ে বাম হাতে আঘাত করে।

এদিকে এ ঘটনার বিচার চেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা এবং শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের নিকট লিখিত আবেদন করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘আমরা ওই স্কুল শিক্ষার্থীর পরিবার থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

Posted ১০:১০ পিএম | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

The Daily Sarod |