শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় শত্রুতায় কেটে দিল বিলের বাঁধ, ভেসে গেল ২০ লক্ষ টাকার মাছ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:33 pm

আখাউড়ায় শত্রুতায় কেটে দিল বিলের বাঁধ, ভেসে গেল ২০ লক্ষ টাকার মাছ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিলের বাঁধ কেটে দেওয়ায় প্রায় ২০ লাখ টাকার মাছের ক্ষতি হয়। শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় আড়িয়াজলা বিলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বিলের ইজারা নেওয়া বনগজ মৎসজীবি সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদি হয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।তবে সেটি রবিবার (৬ নভেম্বর) বিকেল নাগাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযোগটি নথিভুক্ত হয়নি।

নূরুল ইসলাম দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ওইদিন সকালে জুয়েল পাঠান, আমির গণি, উলন খান, মালু মিয়া, মিলন পাঠানসহ কয়েকজন মাছের চাষের জন্য তারা ইজারা পাওয়া এলাকার একটি বিলের বাঁধ ভেঙ্গে দেন। এতে প্রায় ২০ লাখ টাকার মাছ বিভিন্ন দিকে চলে যায়। একই সময়ে হামলাকারিরা বাঁধের প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার সরঞ্জামাদি নিয়ে যায়। এছাড়াও বিলের রক্ষণাবেক্ষণের জন্য তৈরি ঘরে গিয়ে নগদ দেড় লক্ষ টাকাও নিয়ে যায় হামলাকারিরা।

নূরুল ইসলামের ব্যবসায়িক অংশিদার গোলাম মোস্তফা বলেন, ‘২০২১ সালের আগস্টে প্রায় ৪ লক্ষ টাকায় ২০ একরের এই বিলটি আমরা ৩ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নিয়েছি। সকল নিয়ম নীতি মেনে আমরা বিলের যে অংশ ইজারা এনেছি সেখানে মাছ ধরি। কিন্তু একটি পক্ষ মাছ ধরতে বাঁধা দেয়। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে হামলা করেছে। অভিযোগ দেওয়ার পর পুলিশ এসে তদন্ত করে গেছে।’

এই বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বিলের বাঁধ ভেঙে দেওয়া সংক্রান্ত আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৮:২৯ পিএম | রবিবার, ০৬ নভেম্বর ২০২২

The Daily Sarod |