শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় মাদকসেবী রোধে মোটরাসাইকেল চলাচলে কড়াকড়ি আরোপ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ জুলাই ২০২২   সর্বশেষ আপডেট : 11:06 pm

আখাউড়ায় মাদকসেবী রোধে মোটরাসাইকেল চলাচলে কড়াকড়ি আরোপ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় মাদক সেবন করতে আসা লোকজনের মধ্যে বেশিরভাগই জেলা শহরের। মোটরসাইকেলের করে তারা আখাউড়ায় এসে মাদক সেবন করে আবার চলে যায়। দিনকে দিন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বুধবার (২৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় হওয়া আইনশৃংখলা কমিটির সভায় এ তথ্য তুলে ধরেন কমিটির সদস্যরা।

এরই প্রেক্ষিতে আখাউড়ায় মোটর সাইকেল চলাচলে কড়াকড়ি আরোপের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জেলা সদর থেকে আসা প্রধান সড়কে চৌকি বসিয়ে তল্লাশি চালানোর কথাও ভাবা হচ্ছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমার সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহকারি কমিশনার (ভ‚মি) প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জমসেদ শাহ, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান প্রমুখ।

আইনশৃংখলা সভায় এক প্রধান শিক্ষক জানান, মাদক সেবীদের কারণে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হয়। আরেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পৌরসভার ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশুনা করতে পারছে না।

Facebook Comments Box

Posted ১১:০৬ পিএম | বুধবার, ২৭ জুলাই ২০২২

The Daily Sarod |