শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির ৫সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৬ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 8:09 pm

আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির ৫সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা লাগেজ পার্টির পাঁচ সদস্য ধরা পড়েছে র‌্যাবের হাতে। এর মধ্যে চারজন ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে ৫৫০০ পিস ভারতীয় অন্তর্বাস, ১২০ (একশত বিশ) পিস ভারতীয় থ্রি পিস, চার বোতল হুইস্কি, দুই বোতল বিয়ার উদ্ধার করা হয়। জব্দ করা হয় পাচার কাজে ব্যবহার করা গাড়ি ও ভারতীয় নাগরিকদের চারটি পাসপোর্ট।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, ভারতের কলকাতার নারকেলডাঙ্গার মো. জামানের ছেলে আমানত হুসাইন (৫২), একই এলাকার শাহেন শাহ এর ছেলে আকিল আহমেদ (৪৫), খুরশিদ আলমের ছেলে মো. আদিল (২৫), কেশব চন্দ্র সেন রোডের মো. আশরাফ আনসারির ছেলে মো. তৌফিক আনসারী (২৮) ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারার বাবুল মিয়ার ছেলে মো. স্বপন (৩০)। বুধবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র ও সরজমিনে ঘুরে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া স্থলবন্দরকে ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আনছে। স্থানীয় ভাষায় তাদেরকে ‘লাগেজ পার্টি’ বলা হয়। ওই পার্টির কাজ হচ্ছে পাসপোর্টের মাধ্যমে বৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে আসা। এ সময় তারা সংশ্লিষ্টদের ম্যানেজ করে ভারতীয় পোশাক নিয়ে আসে। ক্ষমতাসীন দলের বর্তমান ও সাবেক নেতা, ছাত্রসমাজের সাবেক নেতা, কয়েকজন নামধারী ব্যবসায়ি, স্থলবন্দর ও এর আশেপাশের এলাকার প্রভাবশালী ব্যক্তি এ কাজে লাগেজ পার্টিকে সহায়তা করে। ওই লোকজনের কেউ কেউ পার্টির সঙ্গে সরাসরি জড়িত আবার কেউ কেউ বন্দর থেকে পণ্য অন্যত্র পাঠানোর কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি হায়েস গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার করা হয়। ওই গাড়িতে থাকা ভারতীয় নাগরিকরা জানায়, তারা বিভিন্ন কায়দা অবলম্বন করে এসব পোশাক নিয়ে এসেছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, ওই ভারতীয় নাগরিকরা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক পাওয়ার ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে আখাউড়া থানার মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:০৯ পিএম | বুধবার, ২৬ অক্টোবর ২০২২

The Daily Sarod |