শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় বিষ খেয়ে তরুণের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৩ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:26 pm

আখাউড়ায় বিষ খেয়ে তরুণের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেড়ির বড়ি (চালে দেওয়ার একপ্রকার বিষ) খেয়ে আল আমিন (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার নয়াদিল মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। আল আমিন ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা সঠিক ভাবে জানা যায়নি।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সকালের দিকে সবার অজান্তে আল আমিন চালের পোকা মারার ওষুধ খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, হাসপাতালে আনার পর রোগীর স্টোমাক ওয়াশসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এরই মাঝে বিষক্রিয়া তার শরীরে ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে তার মৃত্যু হয়।

আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

The Daily Sarod |