শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ঝগড়া করে স্বামীর গলায় কাচের গ্লাস ভাঙা ঢুকিয়ে দিলেন স্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৭ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:04 pm

আখাউড়ায় ঝগড়া করে স্বামীর গলায় কাচের গ্লাস ভাঙা ঢুকিয়ে দিলেন স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে হানিফ মিয়া (২৫) নামের এক যুবককে গলায় কাচের গ্লাস ভাঙা ঢুকিয়ে গুরুতর আহত করেছে। আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত হানিফ মিয়া ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পাঁচলীপাড়ার নুরুল ইসলামের ছেলে। এই ঘটনায় তার স্ত্রী মোসাম্মৎ মুক্তা (১৮)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মিয়া পেশায় একজন সিএনজি চালিত অটো রিকশা চালক। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় হলেও জীবিকার তাগিদে তিনি আখাউড়ার কলেজপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন। হানিফ ও তার স্ত্রী মুক্তার মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে দুজনের মধ্যে পারিবারিক কলহের জেরে ঘরে পড়ে থাকা কাচের ভাঙা মুক্তা তার স্বামী হানিফের গলায় ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থা হানিফকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশীরা। পরে বিকেলে হানিফকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া আখাউড়া থানার উপপরিদর্শক (এস.আই) মহিন উদ্দিন জানান, ‘হানিফ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।’

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

The Daily Sarod |