স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 9:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো ও বাণিজ্যিক কার্মক্রম পরিদর্শন করেছে জাতিসংঘের অর্থনৈতিক বিষয়ক কমিশন (এসকেপ)। মঙ্গলবার ২৫ জুলাই) ১০ সদস্যের প্রতিনিধি দলটি আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বন্দরে আসে। এরপর বন্দর ও কাস্টমস এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধি দলটি। বৈঠকে বন্দরের অবকাঠামোগত দুর্বলতা এবং বাণিজ্যের প্রতিবন্ধকতার কিছু বিষয় উঠে এসেছে।
বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এসকেপের ভারতের দিল্লি মিশনের প্রধান মিকিকো তানাকা। আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আরিফুর রহমান। এছাড়া বিমসটেকের গবেষণা পরিচালক মাহফুজ কবিরও ছিলেন বৈঠকে।
মাহফুজ কবির বলেন,বাংলাদেশ,ভারত,নেপাল এবং ভুটানের মধ্যে সড়ক এবং অন্যান্য পথে যে কানেক্টিভিটি রয়েছে সেটা দেখাই মূলত পরিদর্শনের উদ্যেশ্য।আরেকটি উদ্দেশ্য হচ্ছে এ বন্দর দিয়ে কীভাবে ব্যবসা বানিজ্য বাড়িনো যায় তার উপায় খুজে বের করা।এ ছাড়াও বন্দরের অবকাঠামো রয়েছে তার যেনো আরো উন্নয়ন হয় তা দেখা হচ্ছে।এই প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করে সরকারগুলোকে তাদের প্রতিবেদন দেবেন।প্রতিবেদনে অবকাঠামোগত দুর্বলতাগুলো তুলে ধরা হবে।এর ফলে বানিজ্যের প্রতিবন্ধকতা দুর হবে।
এসকেপের বিভাগীয় প্রধান আজহার ডাক্রেস্ট সাংবাদিকদের বলেন বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের বানিজ্য ত্বরান্বিত করতে স্থানীয় সমস্যা গুলো চিহ্নিত করে এর উন্নয়ন করা যায় এ বিষয়ে বাংলাদেশ-ভারতের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হচ্ছে।
Posted ৯:০৭ পিএম | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya