শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ মাস পর আমদানি হলো আদা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:39 pm

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ মাস পর আমদানি হলো আদা

ভারতের ত্রিপুরা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে  আদা আমদানি করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ১০ টন আদা ভর্তি একটি ভারতীয় ট্রাক আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে। এর মাধ্যমে এক মাস বন্ধ থাকার পর এই স্থলবন্দর দিয়ে আবারও শুরু হলো পণ্য আমদানি কার্যক্রম।

আর দীর্ঘ ৭ মাস পর আমদানি করা হয়েছে আদা। প্রতি টন আদা আমদানি করা হয়েছে ৪৫০ মার্কিন ডলারে।

এস. আর. এস. এম. ট্রেডিং প্রাইভেট লিমিটেড নামে গাজীপুরের একটি প্রতিষ্ঠান আদাগুলো আমদানি করেছে। আর আদাগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়েে কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজ।

সর্বশেষ গত বছরের ১০ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫ টন আদা আমদানি করেছিল মদিনা এন্টারপ্রাইজ নামে ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠান। মূলত রপ্তানিমুখী হওয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি অনেকটাই অনিয়মিত।

সিঅ্যান্ডএফ এজেন্ট হাসান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাসিবুল হাসান জানান, রমজান উপলক্ষে বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানির প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। এরই অংশ হিসেবে আদা আমদানি করা হয়েছে। আজ অথবা আগামীকাল আদাগুলো বন্দর থেকে ছাড়িয়ে নেয়া হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ জানান, আমদানিকৃত আদা থেকে প্রায় ১ লাখ টাকা শুল্ক আদায় করা হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষার পর আদাগুলো ছাড় দেয়া হবে বন্দর থেকে।

Facebook Comments Box

Posted ১০:৩৯ পিএম | সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |