শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া স্থলবন্দরে ২৭ ঘণ্টা পর সচল হলো সার্ভার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৯ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 8:49 pm

আখাউড়া স্থলবন্দরে ২৭ ঘণ্টা পর সচল হলো সার্ভার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর অভিবাসনের (ইমিগ্রেশন) সার্ভার প্রায় ২৭ ঘন্টা পর সচল হয়েছে। এর ফলে শুক্রবার সকাল ১১টার দিকে কম্পিউটারাইজড পদ্ধতিতে যাত্রী পারাপার চালু হয়। ফলে দুর্ভোগ লাঘব হয় যাত্রীদের।

এর আগে বৃহস্পতিবার সকালে সার্ভারে ক্রটি দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেলা ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হয়। এরই মধ্যেই সাত থেকে আটশ’ যাত্রী আটকা পড়েন। অনেকে ভারতে গিয়ে বিমান ধরতে পারেননি। ফলে তারা ফেরত চলে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আখাউড়া ইমিগ্রেশনে তিনটি কম্পিউটার ডেস্ক রয়েছে। এর মধ্যে দু’টি ডেস্কে বহি:গমন এবং একটিতে আগমনী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল আটটার দিকে সার্ভারে জটিলতা দেখা দিলে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েন যাত্রীরা। পরে বৃষ্টি হলে ভোগান্তি আরো বাড়ে।

ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে প্রকৌশলী এসে কাজ শুরু করেন। শুক্রবার সকাল ১১টার দিকে সার্ভার সচল হলে যাত্রী পারাপার স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পিএম | শুক্রবার, ০৯ জুন ২০২৩

The Daily Sarod |