শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

আখাউড়া স্থলবন্দরের শূণ্যরেখায় বিজিবি-বিএসএফের জয় বাংলা-জয় হিন্দ শ্লোগান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 11:43 pm

আখাউড়া স্থলবন্দরের শূণ্যরেখায় বিজিবি-বিএসএফের জয় বাংলা-জয় হিন্দ শ্লোগান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিজিবি ও বিএসএফের জয়েন্ট রিট্রিট সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে স্থলবন্দরের শূণ্যরেখায় বিজিবির ৬০ ব্যাটালিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ প্যারেড শেষে জয় বাংলা ও জয় হিন্দ শ্লোগানে মুখ হয়ে উঠে সীমান্তের শূণ্যরেখা। সীমান্তে এবারই প্রথম রিট্রিট সিরিমনিতে দুই বাহিনী জয় বাংলা ও জয় হিন্দ শ্লোগান দেয়।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রান্তে থাকা উপস্থিত সবাই জয় বাংলা এবং ভারতের প্রান্তে থাকা উপস্থিতি জয় হিন্দ শ্লোগান দিলে অন্যরকম আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্ণেল শরীফুল ইসলাম মেরাজ ও ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশিক হাসান উল্লাহ এবং বিএসএফের ৪২ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষ সেক্টর কমান্ডার কর্ণেল শরীফুল ইসলাম মেরাজ সাংবাদিকদের বলেন, আমাদের দুই বাহিনীর (বিজিবি ও বিএসএফ) মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। আমরা এ সম্পর্ক বজায় রাখছি। আমাদের মধ্যে সমন্বয় ও বুঝাপড়া অত্যন্ত সুন্দর। যার ফলে কুমিল্লা অঞ্চলে সীমান্ত হত্যা একেবারে শূণ্য। এছাড়া মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্সে আছে। ফলে মাদকের প্রকোপ অনেকাংশে হ্রাস করা গেছে। তবে এটি নির্মূলে সকলের সমন্বিত প্রয়াস থাকতে হবে।

Facebook Comments Box

Posted ১১:৪০ পিএম | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

The Daily Sarod |