স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ সর্বশেষ আপডেট : ১০:২৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জের জনি পাশা (৩৩) নামে এক যুবক আটক হয়েছে। রবিবার রাতে উপজেলার জয়নগর এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা সদরের সোনাপুটি গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে জনি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। স্থানীয় মো. মামুন মিয়া নামে একজনের সহায়তায় কাজের সন্ধানে তিনি ভারত যাচ্ছিলেন। এ সময় আখাউড়া বিওপি’র টহল দল তাকে আটক করে।

Posted ১০:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর