শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া সীমান্তে ভারতীয় নাগরিক মা-ছেলে আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:14 pm

আখাউড়া সীমান্তে ভারতীয় নাগরিক মা-ছেলে আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় মা-ছেলেকে আটক করেছে। আটক দুজন ভারতীয় নাগরিক।  এক সপ্তাহে অবৈধভাবে বাংলাদেশে এসে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে তারা আটক হয়।

আটককৃতরা হলো, ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর থানার মানিক ভান্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পাঠানো এক বার্তায় উল্লেখ করেন, ফকিরমোড়া বিওপি’র টহল দল অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করে। তারা তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়ার সহযোগিতায় অবৈধভাবে আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। এক সপ্তাহ আগে ওপারে রামনগর থানার মানিক দাস নামে এক ব্যক্তির সহায়তায় পান্না দেব তার ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ জেলার শশুর বাড়িতে যান।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

The Daily Sarod |