জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:14 pm
শারদীয় দুর্গোৎসবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানি হচ্ছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রথম চালানে ৭ হাজার ৩০০কেজি ইলিশ ত্রিপুরার আগরতলায় রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে এই বন্দর দিয়ে আরও ইলিশ রপ্তানি হবে।
মাছ গুলো রপ্তানি করেছে বিডিএস কর্পোরেশন ও স্বর্ণালি ট্রেডার্স নামে দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
এই বন্দরের সিএন্ডএফ এজেন্ট আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতার হোসেন জানান, আমরা প্রথমবারের মতো ইলিশ মাছ রপ্তানি করছি। কাস্টমসের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মাছ পাঠানো হয়।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, সরকারি অনুমোদন দেখে মাছ গুলো রপ্তানি করা হয়েছে। ইলিশ রফতানির মধ্য দিয়ে সরকারের রাজস্ব আয় হচ্ছে।
ভারতে ২হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির সম্মতি দেওয়ার পর সারাদেশে ৪৯টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পর্যায়ক্রমে আরও ইলিশ মাছ রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Posted ১০:১৪ পিএম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya