শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়া খরমপুর মাজারে মিললো শিশু, মা-বাবা’র জন্যে কান্না থামছে না

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:31 pm

আখাউড়া খরমপুর মাজারে মিললো শিশু, মা-বাবা’র জন্যে কান্না থামছে না

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুরে শাহ সৈয়দ আহমেদ গেছু দারাজ (রহ.) এর মাজারে আনুমানিক দুই বছর বয়সি এক শিশু পাওয়া গেছে। শিশুটি গত দুইদিন ধরে তারা বাবা-মায়ের কথা বলে কান্নাকাটি করছে। তাকে সান্তনা দিয়েও রাখা যাচ্ছে না।

আখাউড়া উপজেলা প্রশাসনে কর্মরত মো. আমজাদ হোসেন জানান, সোমবার দুপুরে শিশুটিকে পাওয়া যায়। মেয়ে শিশুটির বয়স আনুমানি ২ বছর। মাজারে দায়িত্বরত নারীদের কাছে ওই শিশুকে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়েছে। তারা খাবার কিনে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু শিশুটি বেশ কান্নাকাটি করছে তার বাবা-মায়ের জন্য।

মাজার কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, ‘নারীরা যেখানে দোয়া পড়েন সেখানে শিশুটিকে কেউ ফেলে রেখে যায় বা শিশুটি হারিয়ে গেছে। সেখানে দায়িত্বরত নারীরা শিশুটিকে লালন পালন করছেন। তবে শিশুটি অনেক কান্নাকাটি করছে। সে শুধু মাকে ডাকছে।’

 

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

The Daily Sarod |