জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২১ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:24 pm
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভাষা সৈনিক মিয়া আবদুল মতিন ভূইয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
আবদুল মতিন ভূইয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি গ্রামের মৃত আবদুল হাশেম ভূইয়ার ছেলে। তাঁর মায়ের নাম নূর জাহান বেগম। তাঁর দুই ছেলে ও সাত মেয়ের মধ্যে দুই মেয়ে মারা গেছেন।তিনি একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। তবে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট মেয়ে মরিয়ম আক্তার সাদিয়া জানান, বাবার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাদ আসর জানাজা শেষে উনাকে দাফন করা হয়েছে।
কুমিল্লা থেকে ভাষা সৈনিক মিয়া আব্দুল মতিনের মরদেহ দুপুরে বাড়িতে নিয়ে আসা হয়। পরে বাদ আসর টনকি কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
জানাজার মাঠে আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল মিয়া আব্দুল মতিনের মরদেহে গার্ড অব অনার প্রদান করে। এসময় তার মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে গ্রামের কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে ডেকে ঢাকায় নিয়ে ফুটবলসহ খেলার বিভিন্ন সরঞ্জাম উপহার দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষা সৈনিককে মতিন মিয়া থেকে মিয়া আবদুল মতিন নামে ভূষিত করেন। এরপর থেকেই তিনি মিয়া আবদুল মতিন ভূইয়া নামে এলাকায় পরিচিত।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Posted ৯:২৩ পিএম | শনিবার, ২১ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya