শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ার খরমপুর মাজারে আসা দুই ভক্তের ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 11:01 pm

আখাউড়ার খরমপুর মাজারে আসা দুই ভক্তের ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খরমপুর কেল্লা শহীদের মাজারে আসা দুই ভক্ত ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর এলাকায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ। তাদের একজনের বয়স ৫০ অপর জনের বয়স ২২/২৩ হবে।

আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার থেকে খরমপুর কেল্লা শহীদের মাজারের ওরস শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশেকান ওরসে এসেছেন। রাতে অসংখ্য মানুষ রেললাইন দিয়ে খরমপুরে হেটে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে দুইজন কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১১:০১ পিএম | বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

The Daily Sarod |