শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 2:59 pm

আখাউড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০পিস ইয়াবাসহ মো. আনিস খান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক বিরোধী টাস্টফোর্সের সদস্যরা। শুক্রবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার দেবগ্রাম আমতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আনিস  পৌরসভার দেবগ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো.আমির খানের ছেলে। তিনি আখাউড়ায়”আমরা মুক্তিযোদ্ধার সন্তান” নামে একটি  সংগঠনের সাবেক নেতা।

টাস্টফোর্সের অভিযানের নেতৃত্ব দেন আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা।

অভিযানে থাকা জেলা মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারিকে ৪০০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়েছে। এই ঘটনায় তাকে আখাউড়া থানার সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

–আশরাফুল মামুন 

Facebook Comments Box

Posted ২:৫৯ পিএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

The Daily Sarod |