আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 5:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হোটেলে পঁচা মাংস ও ফ্রিজে ইদুর পাওয়া যাওয়ায় এক হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর শহরের স্টেশন সড়কে অতিথি হোটেলে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালের দিকে এক ব্যক্তি অতিথি হোটেল থেকে খাবার নিয়ে যায়। পরবর্তীতে ওই খাবার মাংসে পঁচা দুর্গন্ধ পান। ওই ব্যক্তি বিষয়টি জানিয়ে উপজেলা সহকারী কমিশনারের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজের ভিতরে পঁচা মাংস ও ইদুর পায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেল ব্যবসায়ী নজরুল ইসলামকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, অভিযোগের প্রেক্ষিতে অতিথি হোটেলে অভিযান পরিচালনা করি।অভিযোগ সত্যতা পাওয়ায়, খাবার হোটেলে পঁচা- মাংস বিক্রি করায় ও ফ্রিজে ইদুর পাওয়া যাওয়ায় হোটেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা ও অনাদায়ে ১৫ দিনের জেল জরিমানা করা হয়েছে। আমাদের এরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
–আশরাফুল মামুন /
Posted ৫:৫৭ পিএম | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya