শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় রেলের রানিং স্টাফদের বিক্ষোভ, কর্মবিরতির হুশিয়ারি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 8:54 pm

আখাউড়ায় রেলের রানিং স্টাফদের বিক্ষোভ, কর্মবিরতির হুশিয়ারি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। রোববার (২৭ আগস্ট ) সকাল ১১টার দিকে আখাউড়া জংশন রেলওয়ের স্টেশনের ৯ নাম্বার প্লাটফর্মে আখাউড়া রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রেলওয়ের লোকোমোটিভ রানিং স্টাফ, গার্ড, টিটিইসহ সব রানিং স্টাফরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি কবির আহমদ ভূঞাঁ সভাপতিত্ব করেন।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তারা বলেন, আজকের মধ্যে (২৭ আগস্ট) গত ১৮ জুন জারি করা অর্থ মন্ত্রণালয়ের আইবাস শাখার চিঠি প্রত্যাহার এবং পূর্বের ন্যায় পার্ট অব পে ৭৫% মাইলেজ যোগে পেনশন ও আনুতোষিক নির্ধারণের সুস্পষ্ট আদেশ জারী করতে হবে। তা না হলে “মাইলেজ নামের বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে সর্বস্তরের রানিং স্টাফরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবে।

বক্তারা আরও বলেন,রেলের রানিং স্টাফরা ব্রিটিশ আইন অনুযায়ী পার্ট অব পে হিসেবে ট্রেন পরিচালনা করে আসছেন। বর্তমানে রানিং স্টাফদের আইবাস সিস্টেমে যোগদান করতে বলা হচ্ছে। এতে একজন রানিং স্টাফ ৩০ দিনের বেশি মাইলেজ সুবিধা পাবেন না। এতে ক্ষতিগ্রস্ত হবেন তারা। বর্তমানে ৮ ঘণ্টা ট্রেন পরিচালনার পর বিশ্রামে যাওয়ার নিয়ম থাকলেও ঘণ্টার পর ঘণ্টা ট্রেন পরিচালনা করতে হচ্ছে। ব্রিটিশ আইন অনুযায়ী শ্রমিকদের মাইলেজ সুবিধা দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা জানান, মাইলেজ নিয়ে কোনো রকম তালবাহানা চলবে না। অধিকার হরণ করা হলে প্রয়োজনে নিয়মের বাহিরে অতিরিক্ত ডিউটি পালন করা হবে না।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রানিংসংগঠনের সভাপতি কবির হোসেন ভুইয়া, গার্ড কাউন্সিলের আখাউড়া শাখার সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, টিটি এসোসিয়েশনের রাজীব হোসেন, লোকোরানিং অতিরিক্ত সম্পাদক সোলাইমান রশিদ, লোকো রানিং সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, যুগ্ম সম্পাদক আকরাম হোসেন,অর্থ সম্পাদক মো. এস আর মামুন, সহ প্রচার হাফিজুর রহমান, সদস্য মুশফিকুর রহমান চৌধুরী বিপ্লব তৌহিদুর মুরছালিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পিএম | রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

The Daily Sarod |