শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় রেলের ইঞ্জিনের নিচে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 12:52 am

আখাউড়ায় রেলের ইঞ্জিনের নিচে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় লাইট ইঞ্জিনের নিচে কাটা পড়ে স্টেশনে কর্মরত মো. রবি মিয়া (৩৮) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। নিহত রবি মিয়া যশোর নড়াইল লোহাগড়া উপজেলার মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি আখাউড়া রেল জংশনে আইডব্লিউওটি – কার এ চাকুরী করতেন।

স্থানীয়রা জানান, জংশন স্টেশনের উত্তর দিকে পানির টাংকির পাশে ভৈরব থেকে আসা একটি লাইট ইঞ্জিন (যে ইঞ্জিনের সাথে বগি থাকে না) আখাউড়া স্টেশনে প্রবেশ করছিল। এ সময় রবি মিয়া কাটা পড়ে মারা যান।

এবিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

–আশরাফুল মামুন 

Facebook Comments Box

Posted ১২:৫২ এএম | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

The Daily Sarod |