স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 9:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের জায়গায় থাকা অন্তত ৪০টি অবৈধ স্থাপনা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় রেলওয়ে কর্তৃপক্ষ পৌর এলাকার সড়ক বাজার ও খড়মপুর বাইপাসে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু আধাপাকা ও কাচা দোকান ভেঙ্গে ফেলা হয়। এসব দোকানের মধ্যে ছিলো চা, কনফেকশনারি, ফলের দোকান।
আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, রেলওয়ে ঢাকার সহকারি ভূমি কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ রেলওয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Posted ৯:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya