স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 10:27 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৭ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়৷ তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মিয়া(৩০), বাবুল মিয়া(৬০), সবুজ খন্দকার(৩৫), আমজাদ হোসেন(৩০), আব্দুর রউফ(৪৪), সোহাগ খান(৩০), এমদাদুল ইসলাম ভূইয়া(৫০), মো. রবিউল(৩০), মজিবুর (৫৫), মো. ফরিদ মিয়া(৬০), ফুল মিয়া(৬৮), ফখরুল মিয়া(৪৫) ও মো. ইমরান(৪৮)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জুয়া খেলার সময় ১৩জনকে আটক করা হয়। এসময় নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১০৪ টি তাস কার্ড জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:২৭ পিএম | শুক্রবার, ০৭ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya