আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ২৪ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 8:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ভবনের দুইটি ফ্ল্যাটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৩ জুন) রাতে পৌর এলাকার পূর্ব কলেজ পাড়ায় জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন একটি ভবনে এই ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই ভবনের একটি ফ্ল্যাটের সবাই ঘর তালা দিয়ে ঈদের ছুটি তাদের নিজ বাড়িতে চলে যান। এই সুযোগে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ফ্রিজে থাকা কোরবানির মাংস সহ স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে যায়।
একই সময়ে পাশের ফ্ল্যাট আগরতলা-আখাউড়া রেলপথ নির্মান প্রকল্পের কিউ এ কিউ সি প্রকৌশলী ফয়সাল ঠাকুরের ঘরে চুরি হয়। এসময় চোরের দল নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, কিছু বৈদেশিক মুদ্রা ও ল্যাপটপ সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ চুরির ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় জিডি করেছে ভুক্তভোগীরা।
এবিষয়ে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
–আশরাফুল মামুন /
Posted ৮:০৩ পিএম | সোমবার, ২৪ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya