আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 7:18 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাডাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার সেতু এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধরখার ইউপির ধরখার গ্রামের মধ্যপাড়া মুন্সিবাড়ীর মো. ফরিদ মুন্সির ছেলে মো. লিমন মুন্সি(২৮) এবং সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. ফাহাদ মিয়া(২৮)
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের ব্রিজের পাশে ঝোপঝাড়ে অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এমধ্যে রয়েছে ৩টি স্টিলের তৈরি ধারালো তরবারি, দুটি ছুরি, ধারালো রামদা, লোহার তৈরি চাইনিজ কুড়াল।
গ্রেফতারকৃতদের নামে আগেও ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি নূরে আলম।
-আশরাফুল মামুন/
Posted ৭:১৮ পিএম | রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya