শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ব্যবসায়ীকে দোকানে ঢুকে হামলা, ৪দিন পর মৃত্যু

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:54 pm

আখাউড়ায় ব্যবসায়ীকে দোকানে ঢুকে হামলা, ৪দিন পর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মো. কামাল ভুইয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ(২৮ সেপ্টেম্বর) শনিবার রাজধানীর একটি হসপিটালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে তার মৃত্যু হয়। নিহত কামাল ভুইয়া মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামের পূর্বপাড়ার ইসহাক ভুইয়ার পুত্র।

এর আগে, কামাল ভুইয়ার উপর গত ২৫ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে তার নিজ দোকানের সামনে স্থানীয় আনিস, নবীর, আনোয়ারের নেতৃত্বে অতর্কিত হামলা করে।  এসময় এসএস পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল ভুইয়া একসময় প্রবাসে থাকতেন।  প্রবাস থেকে ফিরে মোগড়া বাজারে তিনি দোকান দেন। তিনি স্থানীয়  আওয়ামীলীগের রাজনীতিতে ছিলেন সক্রিয়। দলের রাজনৈতিক  অনুষ্ঠানে তিনি আর্থিক সহায়তা সহ বিভিন্ন ভাবে হাত বাড়িয়ে দিতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,  মোগড়া বাজারে কামাল ভুইয়ার দোকানের সামনে বালু ফেলে মানুষ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আনিস মিয়ার লোকজন। এসময় দোকান মালিক কামাল ভূইয়া এগুলো সরাতে বলায় তাকে এসএস (স্টেইনলেস স্টীল) পাইপ দিয়ে নির্মম ভাবে পিটিয়ে রক্তাক্ত করে স্থানীয় আনিস মিয়া ও তার  শ্বশুর বাড়ীর লোকজন। আনিস মিয়া একই ইউনিয়নের জাঙ্গাল গ্রামের জুলহাস মিয়ার মেয়ের জামাতা। তিনি সেখানে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছেন। তবে আনিস মিয়ার পৈতৃক বাড়ি কোথায় তা জানা সম্ভব হয়নি।

এবিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, কামাল ভুইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ইতিমধ্যে এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

–আশরাফুল মামুন

Facebook Comments Box

Posted ১০:৫৪ পিএম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

The Daily Sarod |