শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় পূজামন্ডব পরিদর্শনে এসে সন্তুষ্ট বিজিবি সেক্টর কমান্ডার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:24 pm

আখাউড়ায় পূজামন্ডব পরিদর্শনে এসে সন্তুষ্ট বিজিবি সেক্টর কমান্ডার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্গা পুজার মন্ডপ পরিদর্শন করতে এসে সন্তোষ প্রকাশ করেছেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার রেজাউল কবির। বিজিবি’র ওই কর্মকর্তা বুধবার দুপুর থেকে আখাউড়ার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। বিকেলে শ্রী শ্রী রাধামাধব আখড়ায় মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে তিনি বলেন।

এসময় সেক্টর কমান্ডার বলেন, ‘৫ অক্টোবর থেকে বিজিবি পুজার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। মন্ডপগুলোতে বিজিবি’র পাশাপাশি পুলিশ ও আনসারের পাশাপাশি সংশ্লিষ্ট কমিটির নিজস্ব নিরাপত্তা বলয় রয়েছে। এটা দেখে আমি আনন্দিত। আয়োজনকারিরাও সার্বিক পরিস্থিতিতে এটাকে স্মরণকালের সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা বলে উল্লেখ করে আনন্দের সঙ্গে ও নির্বিঘেœ উৎসব পালনের কথা বলেছেন।’

বিজিবি সরাইল ব্যাটালিয়নের সহকারি পরিচালক নুরুল হুদাসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির আহবায়ক দীপক কুমার ঘোষ, রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির আহবায়ক দীপক কুমার ঘোষ জানান, এবার ২৪টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রশাসন যেভাবে তৎপর তাতে সবাই খুশি। এছাড়া বিএনপি, জামায়াত, হেফাজত ইসলামসহ বিভিন্ন সংগঠনের তৎপরতার কারণে এখন আর আতঙ্ক নেই বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

The Daily Sarod |