শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ডোবা থেকে উদ্ধার হওয়া সেই মর্টার সেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:53 pm

আখাউড়ায় ডোবা থেকে উদ্ধার হওয়া সেই মর্টার সেল বিস্ফোরণ

অবশেষে ডোবা থেকে উদ্ধারের ২৭দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মর্টার সেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত পাড়া এলাকার হেলিপ্যাড মাঠ এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল মর্টার সেলটির বিস্ফোরণ ঘটায়।

এর আগে, গত ১৯ জানুয়ারি উপজেলার চাঁনপুর গ্রামের আবু মিয়া নামের এক ব্যক্তি তার বাড়ির সামনে ছোট্ট একটি টিলা থেকে মাটি কেটে নিচ্ছিলেন। এ সময় সেলটি পাওয়া যায়। তবে এটি কী জিনিস সেটা বুঝতে না পেরে ডোবায় ফেলে রাখেন।এর দুদিন পর ২১ জানুয়ারি বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সেখানে যান। তিনি সেখানে গিয়ে ডোবা থেকে তুলে পুলিশকে খবর দেন। পুলিশ উদ্ধার করে সেলটিকে নিরাপদ স্থানে রেখে বিস্ফোরক দলকে খবর দেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মেজর ফৌজিয়া সুলতানার নেতৃত্বে হেলিপ্যাড মাঠে শেলটির বিস্ফোরণ ঘটানো হয়।ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এ শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |