শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেয়ায় ছাত্রদের উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৭ অগাস্ট ২০২৪   সর্বশেষ আপডেট : 10:37 pm

আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেয়ায় ছাত্রদের উপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

জুয়া খেলায় বাধা দেয়ায় তিন ছাত্রকে জখম করার ঘটনায় শনিবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হওয়া এ কর্মসূচি থেকে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশ করেন আন্দোলনকারিরা। এতে বক্তব্য রাখেন, মো. আমজাদ, মায়েশা, মো. আক্কাস, মো. সাদ্দাম, কাজী সামি, মো. নিশাদ, মো. আয়মান, মো. রিফাত, সজীব প্রমুখ।

আরও পড়ুন: আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় তিন আন্দোলনকারিকে জখম

গত বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজার শরীফের কাছে জুয়া খেলায় বাধা দেয়ায় আন্দোলনকারি তিন ছাত্রকে জখম করা হয়। এর মধ্যে আশিস খাদেম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পিএম | শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

The Daily Sarod |