শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:20 pm

আখাউড়ায় কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করেছে সরকার। মঙ্গলবার (১৬ মে) বিকেলে ধান কেনার আনুষ্ঠানিক ভাবে চারজন কৃষকের কাছ থেকে ১০টন ধান কেনা হয়।

উপজেলা পরিষদ চত্বরে কৃষকের কাছ থেকে ধান কেনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা।

কৃষি অফিস সূত্র জানায়, প্রতি কেজি ধানের মুল্য নির্ধারণ করা হয়েছে  ৩০ টাকা। একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান বিক্রি করতে পারবেন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। এবছর ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬৬ টন। যে কোন কৃষক  সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।

কৃষক মো. ফেরদৌস, মো. সেলিম, মো. দিনাত ও আহমেদ হোসেন চৌধুরী জানান, এবার দানের ভালো ফলন হয়েছে। সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে তারা বেশ খুশি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নাজমুন্নাহার প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২০ পিএম | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

The Daily Sarod |