আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 11:08 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরিবারের সাথে অভিমান করে মোছা. মুক্তা আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নে ছতুরা শরীফ গ্রামের উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।
মুক্তা ওই এলাকার বাসিন্দা মো. ফারুক মিয়ার মেয়ে। মুক্তার পিতা ফারুক মিয়ার স্থায়ী বাড়ি জেলার কসবা উপজেলার গোপীনাথপুরে। রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সূরতহাল তৈরি করছিল।
মুক্তার প্রতিবেশীরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরিবারের সাথে ঝগড়ার জেরে অভিমান করে কিশোরী মুক্তা ঘরের তীরের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মুক্তার পিতা ফারুক মিয়া দিন মজুরের কাজের সূত্রে ছতুরা শরীফ গ্রামে অস্থায়ী ভাবে বসবাস করেছেন। মুক্তার মা নিপা বেগমও অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দিদার আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুক্তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।’
এরআগে, বৃহস্পতিবার (০৪ আগস্ট) সন্ধ্যস্য আখাউড়ার রাধানগরে পরিবারের সাথে অভিমান করে মোমেনা আক্তার (২০) নামে এক তরুণী বসত ঘরে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার অভিযোগ পাওয়া যায়।
-আশরাফুল মামুন/ আখাউড়া
Posted ১০:৪৭ পিএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya