শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় ইসলামিক বক্তার জিহ্বা কেটে দিয়েছে দূর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৫ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:33 pm

আখাউড়ায় ইসলামিক বক্তার জিহ্বা কেটে দিয়েছে দূর্বৃত্তরা

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শরীফুল ইসলাম ভূঁইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তার জিহ্বা কেটে দিয়েছে দৃর্বুত্তরা। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। গতকাল শনিবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শরীফুল সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুইয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

আহত শরীফুলের ছোট ভাই মওদুদুল ইসলাম ভূইয়া বলেন, রাতে জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি এলাকায় একটি মাহফিল শেষে নিজের ইলেকট্রিক মোটর সাইকেলে করে তার এক সহযোগীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আখাউড়ার আজমপুর রেলস্টেশনের পাশে ৭/৮ জন তার গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা শরীফুলের জিহ্বা বেশীরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এছাড়াও তার সাথে ওবায়দুল্লা (৩৪) নামের অপর একজন আহত হয়।

তিনি আরও বলেন, তার ভাই বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য রেখে থাকেন। ধারণা করা হচ্ছে শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আমরা এমন ঘটনা শুনতে পেরেছি। এখনো এই ঘটনায় লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৩২ পিএম | রবিবার, ০৫ মার্চ ২০২৩

The Daily Sarod |