জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:06 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি বন্ধের কারণে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে এই চেকপোস্টের ইমিগ্রেশনে জটিলতায় দূর্ভোগ পোহাতে হচ্ছে বাংলাদেশ-ভারত যাতায়াতকারি পাসপোর্টধারী যাত্রীদের।
ইমিগ্রেশন সুত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শুক্র-শনিবার সপ্তাহিক বন্ধ ও শবে-বরাত সহ টানা আগামী কয়েকদিন সরকারি -বেসরকারি অফিস বন্ধ থাকবে। যার কারনে বুধবার সকাল থেকেই ভারত ভ্রমনকারী যাত্রীদের চাপ বেড়েছে। এসময় অতিরক্তি যাত্রী চাপে সার্ভার জটিলতায় ইমিগ্রেশন সম্পূর্ণ করতে যাত্রী দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মো. মহসিন আলী বলেন,’বৃদ্ধ মাকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। কিন্তু ইমিগ্রেশনে সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি৷ আমার মা বৃদ্ধ অসুস্থ মানুষ। এখানে বসার কোন পরিবেশ না থাকায় তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।
ইশিতা দেব রায় নামের আরেক যাত্রী বলেন, সরকারি ছুটি থাকায় স্বামী সন্তান নিয়ে ভারতে ঘুরতে যাচ্ছে। এ চেকপোস্ট দিয়ে আমি প্রথম ভারতে যাচ্ছি। ইমিগ্রেশন এসে সকাল থেকেই সার্ভার জটিলতায় বিড়ম্বনায় পোহাতে হচ্ছে।এই দিকটাতে সরকারের নজর দেওয়া উচিত, সিস্টেম গুলো আরো আপডেট হওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেওয়ান মোর্শেদুল হক বলেন, সরকারী বন্ধ থাকায় অন্যান্য দিনের চেয়ে ইমিগ্রেশনে যাত্রী চাপ বেশি। এদিকে যাত্রী চাপ বাড়ায় ইমিগ্রেশন সার্ভার ধীরগতির হয়ে পড়েছে। সময় বেশি লাগছে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করতে। আমরা প্রকৌশলীদের সাথে এই বিষয়ে কথা বলেছি। উনারাও চেষ্টা করে যাচ্ছেন।
Posted ১০:০৬ পিএম | বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya