শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আখাউড়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের, লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে গম চাষাবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 8:31 pm

আখাউড়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের, লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে গম চাষাবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গম চাষ হয়েছে। কম খরচে অধিক লাভ হওয়ায় গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এ মৌসুমে গমের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।

আখাউড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করে ১৫ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর জমিতে বেশী গম আবাদ হয়েছে।

একাধিক কৃষক জানায়, ধান চাষের চেয়ে গম চাষে খরচ তুলনামূলক অনেক কম। ফলনসহ বিক্রিতে ভালো দাম পাওয়া যাওয়ায় গম চাষে তাদের আগ্রহ বেড়েছে। কৃষি অফিস আধুনিক পদ্ধতিতে গম চাষ, উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে স্থানীয় পর্যায়ে কৃষক নতুন জাতের গমের প্রদর্শনী, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমনে কোয়ালিটি সমৃদ্ধ বালাইনাশক এবং হাইব্রিড জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

গম চাষি লিয়াকত মিয়া জানান, এবার তিন বিঘা জমিতে গম আবাদ করছি। ধানের চেয়ে গম চাষে খরচ কম হওয়ায় অন্যান্য বছর থেকে বেশি জমিতে চাষাবাদ করা হয়েছে।

কৃষক হারুন মিয়া নামের আরেক কৃষক জানান, গত ৫ বছর ধরে গম আবাদ করে আসছি। এ মৌসুমে ৩৩ শতাংশ জমিতে গম চাষ করেছি। নিয়মিত জমির পরিচর্যার পাশাপাশি ছত্রাকসহ নানা ধরনের রোগবালাই থেকে বাঁচতে বালাইনাশক স্প্রে করে যাচ্ছি।

মনিয়ন্দ এলাকার কৃষক আব্দুল গফুর মিয়া বলেন, চলতি মৌসুমে তিনি কৃষি বিভাগের পরামর্শে জমিতে বারি-৩৩ জাতের গম চাষ করেছেন। ধানের চেয়ে গম চাষে উৎপাদন খরচ অনেক কম। এজন্য গত দুই বছর ধরে তিনি গম চাষে করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, গত বছরের তুলনায় এবার গমের আবাদ অনেক বেশি হয়েছে। গম চাষের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো তাও ছাড়িয়ে গেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত সাহা বলেন, স্বল্প খরচে উচ্চ ফলনশীল গম উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সার্বিক ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষকদের প্রণোদনা ও প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে তদারকি করে যাচ্ছেন।

 

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |